প্রকাশ :: ... | ... | ...

কানাডার টরন্টোতে দিনব্যাপী কবিতা উৎসব


সংযুক্ত ছবি

কানাডার টরন্টোতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বহুভাষিক কবিতা উৎসব ‘টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৬’। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ইস্ট ইয়র্কের বাঙালি পাড়াস্থ টেইলর ক্রিক পার্কে দিনব্যাপী চলে এই আয়োজন। উৎসবে কবিতা পাঠ করেন রনি মজুমদার, ফরিদা হক, এলিজাবেথ প্রমুখ। গ্রেটার টরন্টো এলাকার বিভিন্ন ভাষাভাষী কবিদের অংশগ্রহণে উৎসবটি বহুসাংস্কৃতিক বৈচিত্র্য এবং সৃজনশীল মতবিনিময়ের প¬্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৪সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। এবারের আসরে কানাডার বিভিন্ন কমিউনিটির কবিদের পাশাপাশি বাংলা ভাষার কবিরা কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন। আয়োজকরা জানান, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা অতিক্রম করে কবিতার মাধ্যমে মানুষে মানুষে সেতুবন্ধন গড়ে তোলাই এই উৎসবের মূল লক্ষ্য। এটা চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “২০২৬ টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। এই আয়োজনটি গ্রেটার টরন্টো এলাকার কবিদের তাদের প্রতিভা ও সৃজনশীলতা কমিউনিটির সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি নিশ্চিত যে, আজ উপস্থাপিত বৈচিত্র্যময় কর্মগুলো উপস্থিত সবাইকে আনন্দিত ও অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “আমি আয়োজকদের এই অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাতে চাই। শিল্প-সাহিত্যের মাধ্যমে মানুষকে একত্রিত করার আপনাদের প্রচেষ্টা নিয়ে আপনারা গর্ব করতে পারেন। আপনাদের সবার একটি স্মরণীয় অভিজ্ঞতা কামনা করছি।”