প্রকাশ :: ... | ... | ...

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার


সংযুক্ত ছবি

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় দেশটিতে অন্তত ৬১৬ জনের মৃত্যু হয়েছে। পাশপাশি এ ঘটনায় দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আজ শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেপালে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তিব্বতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে চীন। মোট ৬২৩ জনের মৃত্যুর তথ্য এ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর এটিই নেপালে ঘটা সবচেয়ে বড় এবং প্রাণঘাতী বিপর্যয়। পাহাড়ের ওপর বিশাল একটি হিমবাহ ধসে পাথর ও বরফের মিশ্রণে ভয়াবহ কাদা-পানির তোড় সৃষ্টি হওয়ায় এই বিপুল ধ্বংসযজ্ঞ ঘটেছে। পাহাড়ি নদীর পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় বহু ঘরবাড়ি ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দুর্যোগ কবলিত এলাকায় নিখোঁজ ও আটকা পড়া মানুষদের খোঁজে হেলিকপ্টার ও সেনাসদস্যদের মাধ্যমে বড় আকারের উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।