প্রকাশ :: ... | ... | ...

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত


সংযুক্ত ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি যান নিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য নিহত এবং প্রায় ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার অধিকাংশের দায়ই স্বীকার করেছে টিটিপি এবং বেলুচিস্তান প্রদেশে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানের একটি মিত্র গোষ্ঠী হলেও টিটিপি পৃথকভাবে কাজ করে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপির প্রভাব বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে নিয়মিত হামলা চালাচ্ছে টিটিপি সদস্যরা। তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।