প্রকাশ :: ... | ... | ...

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল


সংযুক্ত ছবি

অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইল। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি ইউনিট যুক্ত হবে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন। শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত কমিশনের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, এসব পরিকল্পনায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতির সম্প্রসারণে প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো।