হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলো করুন গুগল নিউজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। Advertisement সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পুলিশের বরাত দিয়ে এনওয়াইটি জানায়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য রয়েছেন। অন্যজন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত এক বাস সহকারী। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা গণপরিবহণ, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি। জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা সৃষ্টি করে, সরকারি সম্পত্তিতে হামলা চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। এনওয়াইটির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে অবরোধ তুলে নেওয়ার আগে টানা ৩৬ ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।