প্রকাশ :: ... | ... | ...

সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিলো ডেমোক্রেটিক পার্টি


সংযুক্ত ছবি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ী প্রার্থীরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সিনেটের মোট আসন ১০০টি। কংগ্রেসের এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে বিজয়ী দলের প্রার্থীদের অন্তত ৫১টি আসনে জয় পেতে হবে। এবারের মধ্যবর্তী নির্বাচনের সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হয়েছে। বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে এই ৩৫টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে সিনেটে ডেমোক্র্যাট পার্টির আসনসংখ্যা পৌঁছেছে ৫২টিতে। ফলে সিনেট এখন ডেমোক্রেটিক পার্টির দখলে। ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়রথ অবশ্য আরও এগোবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ১৫টি আসনে জয়ের পাশাপাশি আরও ৩টি আসনে এগিয়ে আছে এই এ দলের প্রার্থীরা। দ্য নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের ২২০টি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থীরা। মার্কিন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা কমপক্ষে ২৫৫টি আসনে জয়ী হতে যাচ্ছেন। যেহেতু ডেমোক্র্যাটরা সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস— উভয়কক্ষে ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সফল হয়েছেন, সুতরাং স্বাভাবিকভাবেই পুরো কংগ্রেস এখন তাদের দখলে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে ডেমোক্র্যাটদের মাত্র তিনটি আসন বেশি জেতার প্রয়োজন ছিল। তবে পূর্ব উপকূল থেকে টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালি পর্যন্ত রিপাবলিকানদের দখলে থাকা অনেকগুলো আসনই এই ‘নীল ঢেউ’ (ডেমোক্র্যাটিক জয়যাত্রা)-এর কবলে পড়েছে— গত নির্বাচনে এই বিশাল এলাকার অধিকাংশ নির্বাচনী আসনে জয় পেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিজ্ঞাপন