প্রকাশ :: ... | ... | ...

সৌদির প্রতিরক্ষায় পাকিস্তানের পূর্ণ সহযোগিতার আশ্বাস


সংযুক্ত ছবি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন। খবর ডনের। রোববার (১৮ অক্টোবর) সম্প্রচারিত ইন্ডিপেনডেন্ট আরাবিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কোনো আপস করা হবে না। প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। পাকিস্তান ও সৌদি আরবের পাশাপাশি তুরস্ককে নিয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের লক্ষ্য সদস্য দেশগুলোর নিরাপত্তা ও সম্মিলিত প্রতিরক্ষা জোরদার করা। সৌদির প্রতিরক্ষায় পাকিস্তানের পূর্ণ সহযোগিতার আশ্বাস অ- অ+ X সিএনএনকে সাক্ষাৎকার দিচ্ছেন পাকিস্তানের আইএসপিআর প্রধান আহমেদ শরিফ চৌধুরী। ছবি: ডন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানিয়েছেন। খবর ডনের। রোববার (১৮ অক্টোবর) সম্প্রচারিত ইন্ডিপেনডেন্ট আরাবিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কোনো আপস করা হবে না। প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। পাকিস্তান ও সৌদি আরবের পাশাপাশি তুরস্ককে নিয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের লক্ষ্য সদস্য দেশগুলোর নিরাপত্তা ও সম্মিলিত প্রতিরক্ষা জোরদার করা। আহমেদ শরিফ বলেন, জোটটির কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তবে সদস্য দেশগুলোর কোনো একটির ওপর সরাসরি বা পরোক্ষ হামলা হলে সম্মিলিতভাবে জবাব দেওয়া হবে। এ ব্যবস্থা আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের জন্যও স্পষ্ট বার্তা। ইরানকে হুতিদের হামলা নিয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, উত্তেজনা কমাতে এবং সংযমের আহ্বান জানাতে ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে কোনো সমাধান আসবে না উল্লেখ করে তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের একে অপরের ওপর হামলা বন্ধ করতে হবে।’ চলতি মাসের শুরুতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় জরুরি বৈঠক করে। বৈঠকে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা মোতায়েনের বিষয়ে সম্মত হয় দেশগুলো। গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তিটির লক্ষ্য সম্মিলিত প্রতিরোধ জোরদার করা। জোটে নতুন দেশ যুক্ত হওয়ার সুযোগ থাকলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তিন দেশের রাজনৈতিক, কৌশলগত ও সামরিক নেতৃত্ব। সূত্র: ডন