প্রকাশ :: ... | ... | ...

হুতিদের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


সংযুক্ত ছবি

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, তা শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি খতিয়ে দেখব। হামলার খবর আমরা মাত্রই জেনেছি। তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’ এর আগে শুক্রবার সৌদি আরবে বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘এটা ভালো নয়। বিষয়টি নিয়ে আমি খুশি নই।’ সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।