প্রকাশ :: ... | ... | ...

জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ


সংযুক্ত ছবি

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে। গত শনিবার রাতে ঢাকা ত্যাগ করে জামাল ভূঁইয়ারা রোববার সকালে জাকার্তায় পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষ করে ফুটবলারদে হোটেলে উঠতে সকাল ১১টা বেজে যায়। আসিয়ান কাপের স্কোয়াড ২৩ সদস্যের হলেও টমাস ডুলি জাকার্তা গেছেন ২২ জন নিয়ে। ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। জটিলতা শেষ করে রোববার বা সোমবার তাকে জাকার্তাগামী বিমানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বাফুফে। এদিকে, বাংলাদেশ দলের বড় দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম এবং প্রথম বারের মতো ডাক পাওয়া ইংল্যান্ড প্রবাসী ফারহান আলি ওয়াহিদ সোমবার জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন। ঐ তিন জন ছাড়াই আজ রোববার বিকেলে টমাস ডুলি জাকার্তায় প্রথম সেশন অনুশীলন করাবেন। আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ শুরু হবে। ১৪টি দেশ দুই বিভাগে ভাগ হয়ে আসিয়ান কাপ খেলবে। ৬ দলের ডিভিশন-২ এর খেলা হবে হংকংয়ে।