প্রকাশ :: ... | ... | ...

থাইল্যান্ডে সামিউলের স্বর্ণ জয়


সংযুক্ত ছবি

বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি

থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল এজ গ্রুপ সাঁতারে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। আজ শনিবার (১৫ আগস্ট) ৫০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ পদক জিতেছেন তিনি। শনিবার এই পদক জয়ের জন্য সময় নিয়েছেন ২৪ দশমিক ৩৩ সেকেন্ড। একই দিনে সামিউল ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে তৃতীয় স্থান পেয়েছেন। এর আগে সবশেষ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত সেরা টাইমিং করলেও হিট পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নিয়েছিলেন। ৫০ মিটারে ২৫.২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ জন প্রতিযোগীর মধ্যে হন ৩৬তম।