যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। ছবি: সবুজ বাংলা
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ফুটবল টুর্নামেন্ট। গতকাল রোববার সকাল ১১টায় রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৮টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। টুর্নামেন্টে ফাইল ম্যাচ খেলে এভারগ্রীন ও ডমিনেটরস। ডমিনেটরস অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে এভারগ্রীনকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হয়ে প্রথম গোলটি করেন আশিক মাহমুদ ও দ্বিতীয় গোলটি করেন ইশতিয়াত ইমন। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইশতিয়াত ইমন। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এ সময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে আগামী প্রজন্মকে আরো বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তাই দেশের সর্বস্তরে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার। সুষ্ঠু সমাজ বিনির্মাণে সাংবাদিকদের এই আয়োজনকে স্বাগত জানান তিনি। খেলাধুলার প্রসারে যে কোনো ধরনের সহযোগিতার জন্য তাঁর মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি আনন্দ হাউজিং এই আয়োজনের পৃষ্ঠাপোষকতা করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হককে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। তিনি আশা করেন, ভবিষ্যতেও আনন্দ হাউজিং খেলাধুলার উন্নয়নে তাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া উৎসাহ আরো বাড়াতে সাংবাদিকদের বেশি করে কাজ করতে হবে। দুপুর দেড়টায় খেলার ফাইল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এভারগ্রীন বনাম ডমিনেটরস। ডমিনেটরস ২-০ গোলে এভারগ্রীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এ সময় গাজী মো. মোজাম্মেল হক বলেন, গণমাধ্যমে ব্যস্ত সময় কাটানোর পরেও সাংবাদিকদের এ ধরনের খেলাধুলার চর্চা অন্যান্য পেশাজীবীদেরকেও উৎসাহিত করবে। তিনি আরও বলেন, আনন্দ হাউজিং সবসময় এ ধরনের কার্যক্রমকে উৎসাহ দিয়ে আসছে। ভবিষ্যতেও আনন্দ হাউজিং এ ধরনের কার্যক্রমে সবার পাশে থাকবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ক্র্যাব সদস্যরা শুধু রিপোর্টিংই করেন না, এর বাইরে সামাজিক সচেতনতা তৈরি করতে খেলাধুলার চর্চার মাধ্যমে অন্যদেরকেও উৎসাহিত করনে তারা। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছেন বলেও জানান ক্র্যাব সভাপতি। ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, গণমাধ্যমকর্মীদেরকে খেলাধুলার চর্চার মাধ্যমে সামাজিক পরিবর্তনে অংশীদারিত্ব বাড়াতে হবে। এবারের আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় খেলা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও খেলোয়াররা হলেন— ইন্টারপোল: আলী আজম (ম্যানেজার ও কোচ); খেলোয়ারবৃন্দ- নুরুল আমিন (অধিনায়ক), আলী আজম, জামিল খান, সাইফুল ইসলাম, মো. আহম্মদ উল্লাহ, সাজ্জাদ মাহমুদ খান, ইমরান রহমান, মাসুদ রানা, ফজলুর রহমান ও মাহবুব মমতাজী। এভারগ্রীন: আবু সালেহ আকন (ম্যানেজার), আলাউদ্দিন আরিফ (কোচ); খেলোয়াবৃন্দ- মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), আবু সালেহ আকন, এম এম সেকান্দার, মাহবুব আলম লাবলু, সরোয়ার আলম, কামাল হোসেন তালুকদার, এস এম মিন্টু হোসেন, সাইফুল ইসলাম জুয়েল, রকিবুল ইসলাম মানিক ও জয়নাল আবেদীন খান। ডমিনেটরস: রাশেদ নিজাম (ম্যানেজার ও কোচ); খেলোয়ারবৃন্দ- আব্দুল হামিদ, আল্লামা ইকবাল অনিক, সাব্বির আহম্মেদ, আশিক মাহমুদ, মনিরুল ইসলাম, ইশতিয়াক ইমন, বাতেন বিপ্লব, ইমন রহমান, হাবিব রহমান ও রাশেদ নিজাম। টাইগার ফার্স্ট: হাসান উজ জামান (ম্যানেজার ও কোচ), খেলোয়ারবৃন্দ- নজরুল ইসলাম মিঠু, আমীর মুহাম্মদ জুয়েল, শওকত আলী খান লিথো, জিলানী মিলটন, আবুল আজাদ সুলায়মান, হরলাল রায় সাগর, সাইফুল ইসলাম মন্টু, আহমেদ আতিক, মো. সালাহ উদ্দিন চৌধুরী ও হাসান উজ জামান। সাদা দল: আব্দুল লতিফ রানা (ম্যানেজার ও কোচ); খেলোয়ারবৃন্দ- আব্দুল লতিফ রানা, জাহাঙ্গীর হোসেন বাবু, আজিজুল হাকিম, এস এম দেলোয়ার, সৈয়দ সোহেল রানা, এস এম আবুল হোসেন, আবুল খায়ের ও নেসার উদ্দিন আহাম্মদ। এফবিআই: মাসুম মিজান (ম্যানেজার ও কোচ), খেলোয়ারবৃন্দ- দেব দুলাল মিত্র, রেজোয়ান বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, জামিউল আহসান সিপু, মামুনূর রশীদ, মোবারক হোসেন আজাদ, আবাদুজ্জামান শিমুল, আতাউর রহমান, সোহেল রানা ও নাহিদ তন্ময়। ইসি একাদশ: মির্জা মেহেদী তমাল (ম্যানেজার), এম এম বাদশাহ্ (কোচ); খেলোয়ারবৃন্দ- মির্জা মেহেদী তমাল, এম এম বাদশাহ্, জিয়া খান, শহিদুল ইসলাম রাজী, আমিনুল ইসলাম, নিহাল হাসনাইন, ইসমাঈল হুসাইন ইমু, মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল), মো. আবু জাফর, শাহরিয়ার জামান দীপ, শেখ কালিমউল্যাহ্ নয়ন, হাবিবুল্লাহ্ মিজান, আইয়ুব আনসারী, মাহবুব আলম, রনি হোসাইন ও জুয়েল রানা। ক্রাইম টাইটান্স: আদনান রহমান (ম্যানেজার ও কোচ); খেলোয়ারবৃন্দ- জসীম উদ্দীন, মনি আচার্য্য, তৌহিদুজ্জামান তন্ময়, আজিজুর রহমান জিদনী, শেখ জাহাঙ্গীর আলম, প্রশান্ত মিত্র, নাজমুল হাসান সাগর, আদনান রহমান, রাফসান জানি ও আরেফিন তানজীব। আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্র্যাব সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।