সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। যার সূচি আগেই প্রকাশ করা হয়েছিল, বাকি ছিল ভেন্যু। এবার সেটিও চূড়ান্ত হলো। আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে। ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর, শারজাহতে। ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশ। একনজরে সফরের সূচি : ৪-৫ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই। ৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবুধাবি। ত্রিদেশীয় সিরিজ ১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি ১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি ২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ ২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ