প্রকাশ :: ... | ... | ...

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


সংযুক্ত ছবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ইনচার্জ মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, সকাল ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার একটি ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় ধীরে ধীরে আগুন বাড়তে থেকে। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনগুলো থেকে আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।