প্রকাশ :: ... | ... | ...

চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট


সংযুক্ত ছবি

​রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকার এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৫টা ২ মিনিটে ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পরপরই বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ​ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত ওই দুর্ঘটনাস্থলে বিকেল ৫টা ২২ মিনিটে পৌঁছায় তাদের প্রথম উদ্ধারকারী দল। বর্তমানে চকবাজারের এই বাণিজ্যিক ভবনে আগুন নিয়ন্ত্রণে আনাসহ বড় ধরনের বড় ক্ষতি এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট সেখানে কাজ করে যাচ্ছে। আগুন পা‌শের আরেক‌টি ভব‌নেও ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। প্রচণ্ড ধোয়ার কার‌ণে আগুন নেভা‌তে দমকল বা‌হিনীর সদস‌্যদের বেগ পে‌তে হ‌চ্ছে। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।