প্রকাশ :: ... | ... | ...

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: নজরদারিতে ঢাবির ৯২ শিক্ষক, তদন্ত কমিটির কাজ শুরু


সংযুক্ত ছবি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে। এমন স্পর্শকাতর বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব শিক্ষকের বিরুদ্ধে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দেয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির অন্য ২ জন সদস্য হলেন- বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। এই কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রদান করবে। কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উলে¬খ করা হয়েছিল। তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা গেছে। আরও কারও নাম শনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।