প্রকাশ :: ... | ... | ...

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু


সংযুক্ত ছবি

‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগে নুসরাতের বাড়ি পুড়ে যাওয়ার দুটি ছবি পোস্ট করেন তিনি। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’ তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’