প্রকাশ :: ... | ... | ...

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের শারদীয় দুর্গাপূজার পূজামন্ডপ পরিদর্শন


সংযুক্ত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান । গতকাল ১৯ অক্টোবর সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় রেঞ্জ ডিআইজি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, সদর সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল, ওসি কোতোয়ালী মোহাম্মদ শিবিরুল ইসলাম, ওসি ডিবি মুহাম্মদ মাহবুবুল হক সহ জেলা পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।