প্রকাশ :: ... | ... | ...

রংপুরে ৪ হত্যাকাণ্ডে আটক দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি


সংযুক্ত ছবি

রংপুর নগরীর মাছুয়ারপাড়ায় সাবেক শিক্ষক ও তার পরিবারের ৪ সদস্যকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেফতার করা দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ২৩ আগস্ট রবিবার রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার দুই আসামি মুগ্ধ দাস ও তার মামাতো ভাই সিদ্ধার্থ দাসকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাত আটটায় আদালতে হাজির করা হয়। এরপর বিচারকের খাস কামরায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে রাত সাড়ে ১২টার দিকে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর পুলিশের পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র বলেন, আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এবং আইনি বাধ্যবাধকতার কারণে জবানবন্দির বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করতে তিনি রাজি হননি। তিনি বলেন, আসামিরা আদালতে অপরাধ স্বীকার করেছেন। যেহেতু জবানবন্দি স¤পন্ন হয়েছে। ফলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেফতার করে পুলিশ।