প্রকাশ :: ... | ... | ...

আ.লীগ পুনর্বাসনে ব্যস্ত বিএনপি,গাইবান্ধায় নাহিদ


সংযুক্ত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আজ ৬ নভেম্বর শুক্রবার সকালে গাইবান্ধায় এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এনসিপি নেতারা বলেন, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি সাংগঠনিকভাবে স¤পূর্ণ প্রস্তুত। পুরোনো ধারার রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে। সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক স¤পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক স¤পাদক মোশারফ হোসাইন।