বাংলাদেশে বেগুন (Eggplant/Brinjal) অন্যতম জনপ্রিয় সবজি। সারা বছর বেগুন চাষ করা সম্ভব এবং বাজারে এর চাহিদাও অনেক বেশি। কৃষি বিশেষজ্ঞদের মতে, সঠিক জমি প্রস্তুতি, মানসম্মত বীজ ব্যবহার ও রোগবালাই নিয়ন্ত্রণ করলে কৃষকরা বেগুন চাষ থেকে ভালো লাভবান হতে পারেন। বেগুন চাষের উপযোগী জমি ও আবহাওয়া: দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি বেগুন চাষের জন্য সবচেয়ে ভালো। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বেগুনের জন্য উপযুক্ত। বীজ ও চারা প্রস্তুতি: মানসম্মত ও রোগমুক্ত বীজ নির্বাচন করতে হবে। সাধারণত নার্সারিতে বীজ বপন করে ২৫-৩০ দিনের মধ্যে চারা তৈরি হয়। চারা ৫-৬টি পাতা হলে মূল জমিতে রোপণ করা যায়। সার ব্যবস্থাপনা: প্রতি শতকে ৮-১০ কেজি গোবর সার প্রয়োগ করা উচিত। ইউরিয়া, টিএসপি ও এমওপি সঠিক পরিমাণে ব্যবহার করলে ফলন বাড়ে। গাছ বড় হওয়ার সাথে সাথে মাটির গোঁড়ায় সার কুপিয়ে দিলে ভালো ফলন পাওয়া যায়। সেচ ও পরিচর্যা: নিয়মিত সেচ দিতে হবে তবে জমিতে পানি জমতে দেওয়া যাবে না। গাছকে বাঁশ বা খুঁটির সাহায্যে বেঁধে দিলে বাতাসে ভেঙে পড়বে না। জমিতে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। রোগবালাই দমন: বেগুনের প্রধান রোগ হলো উইল্ট, লিফ স্পট, ফল পচা ইত্যাদি। বেগুনের প্রধান পোকা হলো ফল ছিদ্রকারী পোকা। নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। ফলন ও বাজারজাতকরণ: চারা রোপণের ৭০-৮০ দিনের মধ্যে বেগুন সংগ্রহ করা যায়। নরম ও চকচকে বেগুন বাজারে বেশি দামে বিক্রি হয়। সঠিক সময়ে বাজারজাত করলে কৃষকরা ভালো লাভবান হন।