প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজারে দ্রুত নির্মিত হবে তথ্যকমপ্লেক্স


সংযুক্ত ছবি

​জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, "জুলাই আন্দোলনে আমাদের তরুণরা যে আত্মত্যাগ করেছেন, তাঁর ঋণ শোধ করার মতো নয়। তাঁদের প্রত্যাশা পূরণে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" ​শনিবার (১০ অক্টোবর) সকালে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​মতবিনিময় সভায় তথ্য সচিব ঘোষণা দেন, কক্সবাজারে সাংবাদিকদের জন্য দ্রুত একটি আধুনিক ‘তথ্যকমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ​তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা এবং নির্বিঘ্নে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার ইতোমধ্যে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তাঁদের পেশাগত পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। ​সারাদেশে মিথ্যা তথ্যের বিস্তার রোধে সরকারের নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, সাইবার আইনের প্রয়োজনীয় সংশোধনীসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ​"তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং সঠিক তথ্যের প্রামাণিক প্রবাহ নিশ্চিত করতে সর্বাত্মক ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে সাংবাদিকরা সমাজে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারেন।" ​উক্ত মতবিনিময় সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু, এড. আবু সিদ্দিক ওসমানী, এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম জাফর, এম আর খোকন, মোয়াজ্জেম হোসেন শাকিল, এফএম সুমন, এবং আরোজ ফারুকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।