ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত ওসি জুলফিকার আলী স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১১ টায় থানাতে অনুষ্টিত ওই মতবিনিময়ে ওসি বলেন, মাদক নির্মূল ও আইন শৃংখলার উন্নয়ন কর্মকান্ডে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। মতবিনিময়ের শুরুতেই তিনি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি হয়ে বলেন, মাদকসেবী ও ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবেনা। পাশাপাশি অনলাইন জুয়া ও চুরি ছিনতাই রোধে পুলিশ কাজ করবে। তিনি আরো বলেন গনমাধ্যমের কর্মীরা সমাজের দর্পন। আপনারা যদি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে এ উপজেলার মানুষকে নিরাপদ রাখতে সক্ষম হব। পাশাপাশি সকল অনিয়ম দুর্ণীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশ সচেষ্ট থাকবে। এ সময়ে তার সাথে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু ও এস আই নাজমুল হোসেন। মতবিনিময়ে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, কলামিষ্ট এম এ কাদের, মোহনা টিভির সোহেল আহম্মদ, এশিয়া পোষ্টের হাবিব ওসমান, এশিয়া বানীর শাহাজান আলী সাজু, সবুজ বাংলার রবিউল ইসলাম,জি টিভির ওলিয়ার রহমান, আজকালের খবরের আরিফ মোল্ল্য, গ্রীন টিভির আশিকুর রহমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, এস টিভির রিয়াদ হোসেন, নিউজ বায়ান্ন ফিরোজ আহম্মেদ, জনকন্ঠের মাসুদ রানা, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, ভোরের দর্পনের মমিনুর রহমান মন্টু ও কালের কন্ঠের নয়ন খন্দকার, সহ অন্যান্য সাংবাদকবৃন্দ।