নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর তিনটায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল। গ্রেপ্তারকৃত রুহুল আমিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২নং কাশিমপুর ইউনিয়নের সভাপতি। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, গ্রেপ্তার রুহুল আমিন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তাকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, উপজেলায় কেউ যেন অস্থিতিশীর পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই জন্য থানা পুলিশ সজাগ আছে।