প্রকাশ :: ... | ... | ...

নীলফামারীর ডোমারে কৃষকের পাকা গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ৪টি গরু নিয়ে গেলো চোর


সংযুক্ত ছবি

নীলফাারীর ডোমারে পাকা গোয়াল ঘরের ইটের দেয়াল ভেঙ্গে জাকারিয়া নামে এক ব্যক্তির ৪টি গরু চুরি হয়েছে। জাকারিয়া ইসলাম সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে ও আর টিভি নীলফামারী প্রতিনিধি আপেলের চাচা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়ায়। সাংবাদিক আপেল জানান, এর আগেও আমার চাচার গোয়াল ঘরের তালা কেটে গরু নিয়ে যায়। এবার ভোর রাতে পাকা দেয়াল ভেঙ্গে একটি গাই বাছুরসহ মোট ৪টি গরু নিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য ৪লাখ টাকা হবে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন জায়গায় ছোট বড় চুরি হচ্ছে, চুরি রোধে ডোমার থানা পুলিশের তেমন কোন ভুমিকা নেই। জাকারিয়া ইসলাম বলেন, সারাদিন ধানের কাজ করে রাতে পরিবারের লোকজন খাওয়া করে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরের পাকা দেয়াল ভেঙ্গে গরু চারটি নিয়ে গেছে। যার বর্তমানে বাজার মুল্যে ৪ লক্ষ টাকা।