প্রকাশ :: ... | ... | ...

ভালুকায় দূর্গোৎসব পরবর্তী সনাতনীদের পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়


সংযুক্ত ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল সনাতনী ধর্মাবলম্বী পূজারী ও কমিটির সদস্যদের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শারদীয় দূর্গাপুজা পরবর্তী সনাতনীদের এক পুনঃ মিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র সরকার। অনুষ্ঠানে উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতি রঞ্জন বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, বিএনপি নেতা রুহুল আমিন মাসুদ, হাতেম খান, আহসান উল্লাহ খান রুবেল, গোলজার হোসেন, মজিবর রহমান মজু, স্বপন বণিক, উসমান গণি মল্লিক মাখন, মুঞ্জুরুল হক পাঠান, আব্দুর রহিম আকন্দ, সুনীল বর্মন, মতিউর রহমান মিলটন, তাজমুল হক মণ্ডল, তোজাম্মেল হক বকুল, নুরুল ইসলাম, রানা সরকার, প্রদীপ বণিক, মিঠু বণিক, অসীম মোদক, রতন সরকার ও সন্তোষ বাবু প্রমুখ। এমপি বাচ্চু বলেন, আমরা পূজামণ্ডপগুলোতে আমরা সর্বোচ্চ সহযোগিতা ও সার্বিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের মধ্যে সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশটাকে এগিয়ে নিতে হবে। সেই লক্ষে সকলকে নিজ নিজ জায়গা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।