প্রকাশ :: ... | ... | ...

ভালুকায় নরসুন্দর খুন, এক যুবক গ্রেফতার


সংযুক্ত ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দর খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক সূত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে নরসুন্দর রবেন্দ্র ঋষি উপজেলার জামিরদিয়ার কাসেম আলীর বাড়িতে ভাড়ায় থেকে ওই এলাকায় সেলুনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাত অনুমান ৭টার দিকে জামিরদিয়া এলাকায় রবেন্দ্র ঋষি সাদ্দামের ছুরিকাঘাতে খুন হয়। নিহত রবেন্দ্র ঋষির স্ত্রী সুচিত্রা রানী জানান, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতো। এছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতো না। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরেই সাদ্দাম তার স্বামীকে খুন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ বিশ^াস জানান, নরসুন্দর রবেন্দ্র ঋষি খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে