প্রকাশ :: ... | ... | ...

ভালুকায় হাজারো কর্মী নিয়ে মিলটনের নেতৃত্বে র‌্যালি


সংযুক্ত ছবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বুধবার (২৮ অক্টোবর) হাজারো কর্মী নিয়ে ভালুকায় বর্ণাঢ্য র‌্যালি বের করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিলটন। দিবসটি উদযাপনে এদিন বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমবেত হন। বিকেল ৫টায় যুবনেতা মিলটনের নেতৃত্বে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে উপস্থিত হন। সেখানে তারেক উল্ল্যাহ চৌধুরী সভাপতিত্বে ও রকিবুল হাসান খান রাসেলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভালুকার এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, সাখাওয়াত হোসেন পাঠান, যুবদল নেতা মতিউর রহমান মিলটন ও তাজমুল হক মন্ডল প্রমুখ। সভা শেষে এমপি বাচ্চুকে সামনে নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।