ময়মনসিংহ নগরের পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে মো: রাব্বি (৩১) নামের যুবককে কুপিয়ে খুন করা হয়েছে । জানা যায় জমি সংক্রান্ত বিরোধ ছিলো গত ছয় বছর ধরে। গতকাল ১২ আগস্ট ১৫ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দিলু উভয় পক্ষকে সামনে রেখে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দিয়েছিলেন । বৃহস্পতিবার ১৩ আগস্ট বেলা ১১ টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে আকাশ কম্পিউটার দোকানের ভিতর মো. রাব্বি ও ছোট ভাই রিয়াদ বসে ছিলো । হাবিব ও লিটন মো. রাব্বির অবস্থান ঠিক করার পরই ঘটনার সাথে জড়িত ফজলুল হকের দুই ছেলে সাব্বির ও খালেক দাড়ালো অস্ত্র নিয়ে দোকারের ভিতর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । এই সময় মৃত রাব্বির ছোট ভাই রিয়াদের বাম হাতে কুপের আঘাত লাগে । মৃত রাব্বির চাচা রুহুল আমিন বলেন জমি সংক্রান্ত জেরে মিমাংসা হওয়ার পর খুন হলো রাব্বি । ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,র্যাব ১৪, ডিবি পুলিশ । পুলিশ সুপার জানান ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম আমরা পেয়েছি । তাদের দ্রুত গ্রেফতার করতে আমাদের একাদিক টিম মাঠে নেমেছে । ঘটনার সাথে জড়িত ১৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দিলু, ফজলুল হক ও তার দুই ছেলে সাব্বির, আব্দুল খালেক, এছাড়াও হাবিব, লিটন, হীরা, আতিক এবং হাবিবের আপন ভাগিনা সহ অজ্ঞাত ব্যক্তিগন জড়িত রয়েছে বলে মৃত মো: রাব্বির ছোট ভাই আহত রিয়াদ জানিয়েছেন। মৃত রাব্বির বাড়ি ২১৬/মাসকান্দা হাফেজ মন্ডলবাড়ী জেলা পরিষদ স্কুল রোড। তার পিতার নাম মো. মোবারক হোসেন।