প্রকাশ :: ... | ... | ...

রাজারহাটে ‘অপসাংবাদিকতা ও অপপ্রচারের’ অভিযোগে মানববন্ধন


সংযুক্ত ছবি

কুড়িগ্রামের রাজারহাটে আসাদ-আরিফসহ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অপসাংবাদিকতা, মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজারহাট ট্রাফিক বক্সের সামনে ‘রাজারহাট উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসাদ-আরিফসহ কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে অপসাংবাদিকতা, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং নানা ধরনের ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগও তুলে ধরেন তারা। বক্তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম টুটুল, মাহবুব হোসেন, হান্নান হোসেন, রেজাউল হক, আবদুল কাদের ও লায়ন ইসলামসহ অনেকে। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।