প্রকাশ :: ... | ... | ...

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে


সংযুক্ত ছবি

ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন- শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভাল থাকবে। শুক্রবার (২ অক্টোবর) সকালে ভালুকা উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা কাপ বালিকা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন- খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধ প্রবণতা ও মাদক থেকে দুরে থাকবে। তাদের সুস্থ মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই। ইতিপূর্বে আমি নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুলের খেলার মাঠ সংস্কার করে দিয়েছি। সেই সব মাঠে এখন নিয়মিত শিক্ষার্থীরা খেলাধুলা করছে এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফিরোজ হোসেন। এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, আব্দুর রহিম আকন্দ, আব্দুল কাইয়ুম রিপন, তাজমুল হক মন্ডল, মতিউর রহমান মিলটন, মাসুদ রানা, মফিজুল ইসলাম দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, নুরুজ্জামান মানিক, আবুল বাশার ও নাজমুল আলম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। চুড়ান্ত পর্বে গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও আনার আপ দলকে পুরষ্কার তুলে দেন।