প্রকাশ :: ... | ... | ...

সুন্দরগঞ্জের চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত


সংযুক্ত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষক সংকটের কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থ লেখাপড়া নিয়ে চরম বিপাকে পড়েছে। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। এতে চরাঞ্চলের সাধারণ ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, ২০০৯ সালের পর থেকে কোন সময় দুই জন সহকারী শিক্ষকের বেশী শিদেয়া হয়নি। বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষকের পদ থাকলেও মূলত একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে । অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিভাবক জুরান আলী ও সায়েদ মিয়া বলেন, শিক্ষক সংকটের কারণে চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ছেলে-মেয়েদের লেখাপড়া ভালো হচ্ছে না। এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শুন্য পুরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের চাহিয়ার আবেদন আজ ২৭ সেপ্টেম্বর ররিবার গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট দাখিল করা হয়েছে। দ্রুত সহকারী শিক্ষক নিয়োগ না দিলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বলেন, শিক্ষক সংকটের বিষয়টি উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সংকটের কথা স্বীকার করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।