জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা সালাম। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়ায় নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক লক্ষ্মীরচর মধ্যে পাড়ার মনসুর আলীর পুত্র। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, জমি নিয়ে বিরোধে দুপুরে আব্দুল হককে প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা রুজ্জু ও আসামি গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্থ করছি।
শু/সবা
স্টাফ রিপোর্টার, জামালপুর 






















