১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা পাবে ২৫ হাজার শিশু

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আল মামুন, ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু। টিকা কার্যক্রম শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে, নিবন্ধন শুরু হয়েছে গত ১লা আগস্ট থেকে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে৷ ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেয়া হবে।
প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনে ১৮৬টি স্কুলে ও পৌরসভা এবং ইউনিয়নের ইপিআই সেন্টারসমূহে প্রায় ২৫ হাজারের অধিক শিশুকে এই টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনটি শতভাগ সফলতার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকল স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেন তিনি।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র যানজট

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা পাবে ২৫ হাজার শিশু

আপডেট সময় : ০৮:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫