১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু আজ, আবেদন ফি ২ হাজার টাকা

এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে। ফরম পূরণের নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে ফরম পূরণ শুরু সকাল ১০টা থেকে। শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন ২১ নভেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে হবে পরীক্ষা। ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এবার দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিতে মোট আসনসংখ্যা থাকছে পাঁচ হাজার ১০০টি। আর বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসনসংখ্যা ৫৪৫টি।

আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তির তথমতে, ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে ২০২২ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নিতে পারবেন না।

বাংলাদেশি আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পাঠ্য থাকতে হবে। একই সঙ্গে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকতে হবে।

আবেদন কতদিন, ফি কত
বিজ্ঞপ্তির তথ্যমতে, মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন শুরু হবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায়। অনলাইনে এ আবেদন শেষ হবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। তবে ফি জমা দেওয়া যাবে পরদিন অর্থাৎ, ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১০ট থেকে সোয়া ১১টা পর্যন্ত।

এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী বরাবর ফির টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে আইডি নম্বর নিতে হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র যানজট

মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু আজ, আবেদন ফি ২ হাজার টাকা

আপডেট সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫