০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৪০ প্রজাতরি ফুলে সাজছে ডিসি পার্ক

প্রতি বছরের মতো এবারও সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) থেকে ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হবে এ আয়োজন, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব উপলক্ষে ডিসি পার্ক সজ্জিত হচ্ছে প্রায় ১৪০ প্রজাতির ফুলে। ফুল ও পার্কের জলাশয় মিলিয়ে জায়গাটি এখন এক পূর্ণাঙ্গ প্রাকৃতিক ইকোসিস্টেমে রূপ নিয়েছে। এতে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি থেকে শুরু করে বর্ণিল মাছের উপস্থিতিও দৃশ্যমানভাবে বেড়েছে—যা পার্কের সৌন্দর্যে যুক্ত করেছে বাড়তি প্রাণচাঞ্চল্য।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন উৎসব প্রাঙ্গণ। বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে থাকছে নানান সাংস্কৃতিক পরিবেশনা। এবারের ফুল উৎসবে থাকছে বিদেশি শীতকালীন ফুলের আধিক্য—যার মধ্যে ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া ও চন্দ্রমল্লিকার পাশাপাশি টিউলিপও যুক্ত হবে বলে জানিয়েছেন কাউসার আল ইমরান।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এটি ফুল উৎসবের চতুর্থ আয়োজন। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুরো মাসজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা এবং নির্বাচন সংশ্লিষ্ট গণভোট বিষয়ক একটি সচেতনতা স্টল। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজেদের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে উৎসবে অংশ নেবেন।

দর্শনার্থীদের সুবিধার জন্য আয়োজন করা হয়েছে ফুডকোর্ট, বসার জায়গা, সেলফি কর্নার, হাঁটার খোলা পথ, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা। প্রতিদিন ৫০ টাকার টিকিট কেটে প্রবেশ করা যাবে উৎসব স্থলে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ জানুয়ারি জেলা প্রশাসন ফৌজদারহাট–বন্দর লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯৪ দশমিক ১৮ একর খাসজমি উদ্ধার করে—যার বাজারমূল্য প্রায় এক হাজার কোটি টাকা। ওই অভিযানে দীর্ঘদিন ধরে পরিচালিত প্রায় ১০০টি হোটেল–রেস্তোরাঁসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

শু/সবা

নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত কমিটির নির্বাহী পর্ষদের বিশেষ সভা

চট্টগ্রামে ১৪০ প্রজাতরি ফুলে সাজছে ডিসি পার্ক

আপডেট সময় : ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬