০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রানের ইনিংসে ম্যাচসেরা হন

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। রবিবার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে করে ৫ উইকেটে ১৫৯ রান। যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে থামিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে যখন আউট হন, দলের রান ছিল ৩ ওভারে ২৬। তিন নম্বরে নামা শারমিন আক্তারও খেলেছেন ঝড়ো ইনিংস। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা অবশ্য থিতু হতে পারেননি, ২ রানে আউট হয়েছেন। শেষদিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ আর স্বর্ণা আক্তারের ১২ বলে ১৬ রানের ইনিংসে ১৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটাও ভালো ছিল। ৩৫ বলে ৪২ রানের জুটি আসে ওপেনিংয়ে। ২৩ রান করা দিশাকে আউট করেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। ১ উইকেট ৫৭ রান থেকে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় স্কোরবোর্ড। পরে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচটা জমে ওঠেনি। স্পিনার নাহিদা আক্তার নেন ৪ উইকেট, এর মধ্যে ৩টিই ১৮তম ওভারে।

বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে। জুনে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব হবে ইংল্যান্ডে।

যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া।

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + six =

About Author Information

M Rahman

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Update Time : ০৯:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬