1:03 am, Tuesday, 26 May 2026

জবির সাবেক ভিসি মীজানুর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার (২৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক সিফাত উদ্দীনের নেতৃত্বে সংস্থাটির একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

দুর্নীর্তি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মীজানুর রহমানের বিরুদ্ধে ভিসি থাকাকালে বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। যেখানে তার আয়কর নথিপত্র, ব্যাংক হিসাব কিংবা ভিসি হিসেবে দায়িত্ব পালনকালের নথিপত্র যাচাই-বাছাই করেছে দুদক।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ‘যুবলীগের দায়িত্ব পেলে উপাচার্য পদ ছেড়ে দেবেন’- এমন বক্তব্য দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন জবির সাবেক ভিসি মীজানুর রহমান । সেই সময়ে এক টকশোতে তিনি বলেছিলেন, ‘জবি উপাচার্য হলেও আমি এখনো যুবলীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য। এই মুহূর্তে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক দায়িত্বে নেই বললেই চলে। সেই হিসেবে তারই দায়িত্বে থাকার কথা। কিন্তু যেহেতু তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই কারণে যুবলীগের পদে দায়িত্ব পালন করতে পারছেন না।’

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 + eleven =

About Author Information

M Rahman

Popular Post

দেনমোহর (মাহর) : ইসলামী বিবাহের একটি গুরুত্বপূর্ণ অধিকার

জবির সাবেক ভিসি মীজানুর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ

Update Time : ০৯:২০:৩৭ pm, Monday, ২৬ জানুয়ারী ২০২৬