০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বড় হামলা

ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে দেশটির বিদ্যুৎ ব্যবস্থার ওপর এটি সবচেয়ে বড় রুশ আক্রমণ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে দাবি করেছেন, সোমবার অন্তত ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী।

সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফর করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ধারণা করা হচ্ছে, তার সফরের প্রতিক্রিয়াতেই এই হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটেক জানিয়েছে, এটি চলতি বছরে বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থার ওপর সবচেয়ে বড় হামলা। এতে তাদের ১০ জন কর্মচারী আহত হয়েছেন।

এদিকে, এমন এক সময় এই আক্রমণ হলো যখন যুদ্ধ অবসানে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

জেলেনস্কি বলেন, প্রচণ্ড শীতে ইউক্রেনে তাপমাত্রা মাইনাস ১৬ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি বাড়াতেই রাশিয়া এই হামলা চালিয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বড় হামলা

আপডেট সময় : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬