১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থী নুরুজ্জামান মৃত্যুর পর শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদল মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে অবস্থার উন্নতি না হওয়ায় ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ অনুযায়ী, যদি ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা যান, তাহলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়। পরবর্তী সময়ে ইসি নতুন তফসিল ঘোষণা করবে।

তবে, যদি প্রার্থী চূড়ান্ত বৈধ হওয়ার আগে মারা যান বা একই দলের বিকল্প বৈধ প্রার্থী থাকেন, তাহলে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জামায়াত প্রার্থী নুরুজ্জামান মৃত্যুর পর শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬