১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

দুপুর ১২টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন তিনি। দীর্ঘ দুই দশক পর এটি তার প্রথম বরিশাল সফর। তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশে ভিড় জমে। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত হন।

দলীয় নেতারা মনে করেন, তার মঞ্চে উপস্থিতি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাবে। সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তিনি, তখন ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এবার চেয়ারম্যান হিসেবে আগমনে দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হেলিকপ্টার থেকে নামার পর তাকে স্বাগত জানান বরিশাল বিভাগের শীর্ষ নেতারা। প্রশাসনও নিরাপত্তা জোরদার করেছে, মাঠ ও আশপাশে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রয়েছেন।

বরিশাল ও দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা জানান, দীর্ঘ দুই দশক পর দলীয় প্রধানকে সরাসরি দেখা তাদের জন্য আবেগঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্ত। সমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী জনসভায় রূপ দিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব সমন্বয় করছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০ লাখ মানুষ এতে অংশ নেবেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬