১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে নর্থ বেঙ্গল গেস্ট হাউজ দখল ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট শহরের মোগলহাট রেলগেট (বিডিআর গেট) এলাকায় অবস্থিত প্রায় ৪০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল গেস্ট হাউজ জোরপূর্বক দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মূল মালিক প্রয়াত এবিএম শরীফ উদ্দিনের ছোট ভাই আরমান উদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

গেস্ট হাউজটির ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, গত ২৮ জানুয়ারি প্রথমে গেস্ট হাউজে জোরপূর্বক তালা লাগানো হয়। পরে ১ ফেব্রুয়ারি গভীর রাতে তালা ভেঙে একদল লোক ভেতরে ঢুকে আসবাবপত্র ও মূল্যবান মালামাল তছনছ করে।

প্রতিষ্ঠানের বর্তমান স্বত্বাধিকারী ও প্রয়াত শরীফ উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই আরমান উদ্দিন টুলু সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। পারিবারিক ও দলিল সূত্রে জানা যায়, গেস্ট হাউজের মোট ১৩ শতাংশ জমির মধ্যে সেলিনা আক্তার ও তাঁর দুই কন্যার মালিকানা ১০.০৯ শতাংশ, আরমান উদ্দিন টুলুর ১.৩৪ শতক এবং দুই বোনের ১.৩২ শতক রয়েছে। মালিকপক্ষের দাবি, সামান্য অংশীদার হয়েও টুলু পুরো গেস্ট হাউজ দখলের চেষ্টা করছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত বলেন, প্রায় ছয় মাস গেস্ট হাউজ বন্ধ থাকার সুযোগে ভাড়াটে লোক নিয়ে অবৈধভাবে ভেতরে ঢুকে কর্মচারীদের প্রাণনাশ ও দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আরমান উদ্দিন আহমেদ টুলু বলেন, তিনি কেবল গেস্ট হাউজ পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করেছেন। ভাঙচুর বা তছনছের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত উভয় পক্ষকে গেস্ট হাউজে প্রবেশ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে বলে জানান তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে নর্থ বেঙ্গল গেস্ট হাউজ দখল ও ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০২:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬