১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাঙ্গলে ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে উপজেলা করা হবে: জাপা মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মহাসচিব ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, লাঙ্গল মার্কায় ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে আলাদা উপজেলা করা হবে।

গতকাল দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “একটি দল দেশকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছে। দেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তনের চেষ্টা করছে। দেশকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পার্টি।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মবের ভয়ে বিচার কার্যক্রমও পরিচালনা করতে পারছে না।

জাপা মহাসচিব আরও বলেন, দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। সুন্দরগঞ্জের মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “নির্বাচিত হলে ধুবনী কঞ্চিবাড়িকে একটি আলাদা উপজেলা করবো। এটি আমার একটি অসমাপ্ত কাজ।”

সভায় আরও বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডলসহ অন্যান্য নেতারা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

লাঙ্গলে ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে উপজেলা করা হবে: জাপা মহাসচিব

আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬