০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলেও মেনে নেব: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বিএনপি ক্ষমতায় এলে এনসিপির অবস্থান কী হবে—সে বিষয়ে স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যেকোনো সরকার গঠিত হলে এনসিপি তা মেনে নেবে। তিনি বলেন, “সংস্কার গণভোটে পাস হলে এবং সরকার তা বাস্তবায়ন করলে স্থিতিশীলতার জন্য আমরা সহযোগিতা করব। কে ক্ষমতায় আছে, তার চেয়ে জাতীয় ঐক্য বেশি গুরুত্বপূর্ণ।”

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি জানান, এটি মূলত আসনভিত্তিক নির্বাচনী সমঝোতা। তবে বিপ্লব-পরবর্তী সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, সুশাসন এবং সার্বভৌমত্ব রক্ষার মতো কয়েকটি বিষয়ে দুই দলের মিল রয়েছে। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে যৌথভাবে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।

জোটের সম্ভাবনা নিয়ে নাহিদ বলেন, এনসিপি জোটের অংশ হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নতুন দল হওয়ায় আসন সংখ্যা বলা কঠিন হলেও তারা ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, দেশের মানুষ নতুন ও তরুণ নেতৃত্ব চায় এবং অতীতের তথাকথিত অভিজ্ঞ দলগুলো জনগণকে ভালো শাসন দিতে পারেনি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘একদিনে দুই ভোট’ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো হচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার গঠন করলেও মেনে নেব: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬