ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এই তথ্য নিশ্চিত করেন। এর আগে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহারের কাজ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
মাহদী আমিন বলেন, “বিএনপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন করেছে। সেই অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতে আমাদের নির্বাচনী ইশতেহার প্রস্তুত।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
শু/সবা
























