০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত–এনসিপি ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়ে নির্বাচন করছে: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন এনসিপি ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এবং সেই ক্ষমতায় থেকেই তারা নির্বাচন করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

মির্জা আব্বাস বলেন, সরকারপ্রধান নিজেই বলেছেন যে তাঁকে জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসিয়েছে। এ কারণে জামায়াত ও এনসিপি এখন ক্ষমতায় থেকেই নির্বাচন পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াতপন্থীরা ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে।

একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দল এখনো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। সেই ‘পুরোনো শকুন’রা প্রতিদিন বিএনপিকে গালাগাল করছে এবং ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। তিনি কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করেছে। একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে; তা সম্ভব না হলে তারা নির্বাচন ভণ্ডুল করার পথে হাঁটবে বলেও অভিযোগ করেন তিনি।

ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, তিনি মারাত্মকভাবে ভোট জালিয়াতির শঙ্কা দেখছেন। তাঁর ভাষায়, বিএনপি একটি জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানতে না পারার কারণেই একটি মহল বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বিএনপি মেনে নেবে না। ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবে দলটি।

বিরোধীপক্ষের উদ্দেশে তিনি বলেন, তাঁকে উসকানি দিয়ে গণ্ডগোল বাধানোর চেষ্টা চলছে। তবে নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খলায় তিনি জড়াবেন না বলেও জানান মির্জা আব্বাস।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জামায়াত–এনসিপি ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়ে নির্বাচন করছে: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৭:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬