০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন। ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল হিসেবে কে দায়িত্ব পালন করবে—এ প্রশ্ন থেকেই যায়। তিনি আরও জানান, জামায়াতে ইসলামী বিরোধী দলে থাকলে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফেরেন। শেখ হাসিনা ছিলেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে দলটি আবার রাজনীতিতে সক্রিয় হয়েছে। যদিও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল, এবার সেই জোট পুনর্গঠনের সম্ভাবনা নাকচ করেছেন তারেক রহমান।

তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিএনপি ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে আশাবাদী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্দিষ্ট কতটি আসনে জয় পেতে পারে সে বিষয়ে স্পষ্ট সংখ্যা উল্লেখ করেননি তিনি। তার ভাষ্য, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি আত্মবিশ্বাসী।

জনমত জরিপে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও উঠে এসেছে। এই জোটে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপিও যুক্ত হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকবে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারস্পরিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কথা জানান তিনি।

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি: তারেক রহমান

আপডেট সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬