০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হারানো অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে: তারেক রহমান

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 48

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হারিয়ে যাওয়া অধিকার প্রয়োগের সময় এসেছে। বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, তবে এবার জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। কৃষকদের জন্য দেওয়া হবে ‘কৃষক কার্ড’, যাতে সহজে ঋণ, সার ও উন্নত বীজ পাওয়া যায়। তিনি প্রতিশ্রুতি দেন, ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে জনগণের সহযোগিতা প্রয়োজন, কারণ দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সমর্থন নিয়েই বিএনপি দেশ পুনর্গঠনে হাত দিতে চায়। এ জন্য তিনি ধানের শীষে ভোট চান।

জনসভায় ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, চিনিকলসহ বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, বেকারদের কর্মসংস্থানে আইটি হাব গঠন, মেডিক্যাল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও তিনি আশ্বাস দেন। পাশাপাশি সরকার গঠনের পর দ্রুত এই অঞ্চলের বিমানবন্দর চালুর কথাও জানান।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখেনি। বিএনপি সরকার গঠন করলে ঘরে বসেই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। বিএনপির শেষ ঠিকানা বাংলাদেশই। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এবং বিচার হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে গোটা জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তাই ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশ রক্ষা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

হারানো অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে: তারেক রহমান

আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬