নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আক্ষেপ করে বলেছেন, “আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়ত সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, “জীবন বাজি রেখে যারা আমাদের ঋণী করে গেছেন, তাদের প্রতি এই দেশ, জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কী সম্মান দেখিয়েছে? তাদের স্বপ্ন ছিল একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু কিছুই হলো না। এর দায় সাধারণ জনগণের নয়।”
তিনি আরও বলেন, “যারা দেশে দফায় দফায় ক্ষমতায় এসেছেন, ভালো কিছু করলে তার কৃতিত্ব তাদেরই। তবে অপকর্মের দায়ও তাদের। কিন্তু যে দেশের মানুষের শ্রম ও পরিশ্রমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ভাগ্য বদলায়, সেই দেশের মানুষের ভাগ্য কেন বদলায় না? এর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব।
শু/সবা























