১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জন ব্যর্থ হয়ে যাবে। তবে যেভাবে ৫ আগস্ট সফল করা হয়েছে, সেভাবেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ঢাকা-১১-এর অবকাঠামোর চিত্র

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে সরকারি স্কুল, হাসপাতাল ও খেলার মাঠের ঘাটতি রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। বর্ষায় সামান্য বৃষ্টিতেই অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অপরিকল্পিত ড্রেনেজ ও খাল দখলের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।

তিনি বলেন, ঢাকা-১১ উন্নয়ন না হওয়ার মূল কারণ রাজনৈতিক। ভূমিদস্যুরা শত শত খাস জমি ও জলাশয় দখল করে সাধারণ মানুষকে নিঃস্ব করেছে। রামপুরা ও শাহজাদপুর খালসহ এলাকার গুরুত্বপূর্ণ জলাধার ভরাট করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ভূমি হারানো মানুষদের জমি ফিরিয়ে দেওয়া হবে, না হলে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। ঢাকা-১১ থেকে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, এনসিপি শুধু ঢাকা-১১ নয়, সারা দেশে বিজয়ের ব্যাপারে আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোটই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে। সবাইকে নিজ নিজ এলাকায় জোট প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে দখলদার, আধিপত্যবাদ ও সন্ত্রাস মুক্ত করতে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তরুণ সমাজ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরবে জনগণ।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র যানজট

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬