১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’

ঢাকাই ও ভারতীয় সিনেমার পরিচিত অভিনেত্রী জয়া আহসান এবার নতুন সিনেমা ‘ওসিডি’-তে দেখা যাবে। ছবিতে তিনি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন।

‘ওসিডি’ মূলত অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার ও শিশু যৌন নির্যাতন বা পিডোফিলিয়ার সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত। পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে এটি জয়ার তৃতীয় কাজ।

জয়া বলেন, বাংলা সিনেমায় আগে এমন সংবেদনশীল বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ হয়নি। শিশুদের ওপর যৌন নির্যাতন একটি মানসিক ব্যাধি এবং শৈশব ও পরবর্তী জীবনে গভীর প্রভাব ফেলে।

জয়া মনে করেন, শিল্প কখনো বিভাজন ঘটায় না, বরং মানুষের মধ্যে সংযোগ সৃষ্টি করে। তিনি বলেন, “আমি বাংলা সিনেমার জন্য কাজ করি, শুধু বাংলাদেশের জন্য নয়, পশ্চিমবঙ্গ বা বিশ্বের যেকোনো বাঙালির কাছে পৌঁছাতে চাই।”

ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা নিয়ে জয়া বলেন, “সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ সাময়িক। সোশ্যাল মিডিয়া হয়তো নেতিবাচক, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।”

জয়া আরও বলেন, “আমি ভালোবাসা পাচ্ছি, আমার কাজ মানুষ দেখছে। সাময়িক বিদ্বেষের কারণে আমার কাজে কোনো প্রভাব নেই।”

শু/সবা

আলহাজ ময়নাল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’

আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬